এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সেরা উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
চলছে গ্রীষ্মকাল। সূর্যের প্রখর তাপে মানুষ ও প্রাণীরা হয়ে উঠেছে অতিষ্ঠ। এই জ্বালাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে বেশিরভাগেরই সঙ্গি হয়ে উঠেছে এসি অথবা এয়ার কুলার। কিন্তু অনেকেই বাড়িতেই এসি বা কুলার নেই, শুধুমাত্র ফ্যানের হাওয়ায় স্বস্তি পাওয়া মুশকিল হয়ে উঠছে।
আজ আমরা আপনাদের এমন কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলব যা বাড়ির অন্দরমহলের পরিবেশকে একদম ঠান্ডা করতে সহায়তা করবে। জেনে নিন সেই পদ্ধতিগুলো,
১) ন্যাচারাল ভেন্টিলেশন আপনার বাড়ির যে অংশটি দিয়ে সবচেয়ে বেশি বাতাস চলাচল হয়, আপনি সেই পাশের উইন্ডোগুলি খোলা রাখতে পারেন, তাহলে সূর্যাস্তের পরে আপনার ঘর বাতাসে পরিপূর্ণ হবে।
২) জানালা খোলা রাখুন দিনের বেলা নয়, সূর্যাস্তের পরে। গ্রীষ্মকালে দিনের বেলা গরম বাতাস বয় তাই, চেষ্টা করবেন দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে না আসতে দিতে। তবে সূর্যাস্তের পরে যখন তাপমাত্রা কিছুটা কমে যায় এবং ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে তখন জানালা-দরজা খুলে দিন, যাতে বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। ঠান্ডা বাতাসে ঘরের গুমোট হাওয়া তাড়ান।
৩) সাদা রঙের চাদর গ্রীষ্মে আপনার বাড়ি শীতল রাখতে চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। সাদা বা হালকা রংয়ের সুতির কাপড় বিছানার চাদর হিসেবে ব্যবহার করতে পারেন। বিছানার চাদর মোটা হলে ঘাম বেশি হয়। সাদা ও হালকা রঙের উপাদান তাপ শোষণ করে না, বরং প্রতিফলিত করে।
৪) ঘরের চারপাশে গাছপালা লাগান বাড়ি ঠান্ডা রাখার জন্য ঘরের চারপাশে গাছপালা লাগাতে পারেন। ছায়া দিতে পারে এমন গাছ পূর্ব-পশ্চিম অনুযায়ী লাগান, আপনার বাড়িতে সরাসরি সূর্যের তাপ ঢুকতে বাধা পাবে। ঘরের চারপাশে ঘাসজাতীয় গাছ থাকলে ঘর ঠান্ডা থাকে।
৫) হোয়াইট ছাদ গ্রীষ্মে প্রাকৃতিকভাবে ঘরকে শীতল রাখার অন্যতম সেরা প্রক্রিয়া এটি। সাদা রঙ তাপ শোষণ করে না, বরং প্রতিফলিত করে। তাই, হোয়াইট রঙ সূর্যের UV রশ্মিকে প্রতিফলিত করবে এবং আপনার বাড়িকে প্রাকৃতিকভাবে শীতল রাখবে। সুতরাং, আপনার বাড়ির ছাদ এবং টেরেস অঞ্চলগুলি সাদা রঙ করে নিতে পারেন।
৬) ঘরেই এয়ার কন্ডিশনার তৈরি করুন এক বাটি আইস কিউব বা বরফ নিয়ে তা ফ্যানের সামনে বা নীচে রাখুন, তারপর ফ্যান চালান। কিছুক্ষণ পর যখন বরফগুলো গলতে শুরু করবে, তখন বাতাস ওই ঠান্ডা জল শোষণ করবে এবং চারিদিকে ছড়িয়ে দেবে। ফলে, বরফের জন্য ফ্যানের হাওয়া ঠান্ডা হবে এবং সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়াবে।
৭) খসখস টাঙাতে পারেন জানলায় গরমকালে পর্দার বদলে বাঙালির অতি পরিচিত খসখস টাঙাতে পারেন জানলায়। এতে বাইরের তাপ সবচেয়ে ভাল আটকানো যায়। আগে খসখস জলে ভিজিয়ে দেওয়া হত। কিন্তু তা না করলেও চলবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








